CAN+to infinitive structure in English

CAN+to infinitive structure in English


CAN+to infinitive

টাইটাল দেখে অবাক হচ্ছেনতো? বিস্তারিত পড়ুন....  

 Michael Swan তার Practical English Usage বইতে standard এবং non-standard English এর নানা বিষয় নিয়ে আলোচনা করলেও কিছু কিছু যায়গায় কিছু বিষয় স্পষ্ট না করায় অনেকের মধ্যে একটা বৃভ্রান্ত সৃষ্টি হয়েছে। ওনি বলেছেন can, could এর সাথে অন্য verb বসালে তার আগে to ব্যবহৃত হয় না। আসলে কিন্তু ভুল বলেননি এখানে। বাস্তবে এটাই হয় যদি can, could ওই verb এর সাহায্যকারি verb হিসেবে বসে।

কিন্তু অন্য ধারণায় আমরা can, could এর পরে to+verb ব্যবহৃত হতে দেখি। যেমনঃ
1. Despite the challenges posed by COVID-19, social workers are doing everything they can to continue their vital work for children.
2. The police say that they are doing all they can to catch the culprits.
এই দুটি বাক্যেই can এর পরে to+verb ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। বাক্য গুলো কি তাহলে ভুল বা non-standard?
আমার কাছে কোনোটিই মনে হচ্ছেনা।

২ নং বাক্যটিতে দেখুন, "The police say that they are doing all they can to catch the culprits." (Taken from OALD)
এখানে can কিন্তু catch এর সাহায্যকারি verb না। can এর সাথে catch এর কোনো সম্পর্ক নেই এখানে। "to catch the culprits" phrase টি মূলত they are doing all এর extension যা একটি মডিফায়ার হিসেবে বসেছে । আর মাঝখানে they can হলো একটি relative clause যা all এর post modifier হিসেবে বসেছে।
তাই আমরা চাইলেই বলতে পারিনা can, could এর পরে to+verb ব্যবহার করা যায়।

Post a Comment

Previous Post Next Post