সিলেবাস BUET pattern (Civil Engineering)

সিলেবাস BUET pattern (Civil Engineering)

 সিলেবাস (BUET pattern) 

উপসহকারী প্রকৌশলী (সিভিল)

By Sheikh Muhammad Jewel


আমার জানামতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জবের জন্য সাধারনত (পিএসসি ব্যাতিত) চাকুরীর পরীক্ষার কোনো সিলেবাস নেই।

বেশ কয়েকটা বুয়েটের পরীক্ষায় অংশগ্রহন করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বুয়েট প্যাটার্নের সিলেবাসটা কে আমি আমার মত সাজিয়ে প্রস্তুতি নিয়েছিলাম।

আলহামদুলিল্লাহ,  আল্লাহর অশেষ রহমত, বাবা মার দোয়া আর আমার পরিশ্রমের বিনিময়ে আমি আমার স্বপ্নের চাকুরী পিজিসিবিতে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।


আমার লেখাটা পরে কারও যদি সামান্যতম উপকার হয় তাহলেই আমার কষ্ট করে লেখাটা স্বার্থক হবে বলে আমি মনে করি।সবার জন্য শুভকামনা রইল।


বুয়েট প্যাটার্নে নিচের বিষয় গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে রিটেনে টিকে ভাইবা তে যাওয়া কিংবা জব পাওয়ার আশা করবেন না।

সাধরনত বুয়েট প্যাটার্নে প্রস্তুতি নিলে অন্য যেকোনো প্রতিষ্টানের প্যাটার্নের প্রস্তুতি হয়ে যায়। (বি:দ্র: পিএসসি ছাড়া)


থিওরির জন্য প্রযুক্তির থিওরি গুলোই মোটামুটি যথেষ্ট।


নিচে যে চ্যাপ্টার গুলোর ম্যাথ করতে হবে তা উল্যেখ করা হলো 

.........................................


ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস

*এফ এম ক্যালকুলেশন


ইস্টিমেটিং

*ইট,বালি,রড, সিমেন্টের ম্যাথ

* পুকুরের মাটি কাটার কাজ

*দরজা জানালার কাঠের কাজ

*এঙেলবারের ওজন


হাইড্রলিক্স(এটি খুবই গুরুত্বপূর্ন)

*প্রবাহী ও উহার গুনাবলী

*প্রবাহীর স্থিতিচাপ ও ইহার পরিমান

*চাপ ও চাপকেন্দ্র

*প্রবাহীর প্রবাহ ও উহার পরিমাপ

* বার্নোনীর সূত্র ও প্রয়োগ

*পাইপ ও পাইপের ঘর্ষণ

*নচ

*উইয়ার


স্ট্রাকচারাল ম্যাকানিক্স

*ফোর্স সিস্টেম

*বলের সাম্যাবস্থা 

*বলের মোমেন্ট

*ভরকেন্দ্র

*মোমেন্ট অব ইনার্শিয়া

*কাজ ক্ষমতা ও শক্তি


থিওরি অব স্ট্রাকচার

* পীড়ন ও বিকৃতি

*শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট

*শিয়ার পীড়ন ও বেন্ডিং পীড়ন(বেন্ডিং পীড়ন বেশী ইম্পর্ট্যান্ট)

*ডিফ্লেকশন(বেসিক শুধু মাত্র বুয়েট প্যাটার্নের জন্য)


ডিজাইন অব স্ট্রাকচার

*বীম (ডব্লিও এস ডি)

*কলাম (ইউএসডি+ডব্লিওএসডি)


সার্ভেয়িং

*শিকল জরিপ

*ফিতা সংশোধনী

*সমতল মিতি লঘুকরনের এস আর+হাইট অব ইনস্ট্রুমেন্ট+আরএল এর ম্যাথ

*পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরন

*কন্টুর মানচিত্র

*ট্রাভার্স জরিপ

*ত্রিকোনোমিতিক লেভেলিং


হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্সেস

*রানঅফ

*ডেলটা ডিওটি ও বেস পিরিয়ড


জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং

*সাম্যতা/বক্রতার গুনাংক

*পরোসিটি/ভয়েড রেশিও/সম্পৃক্ততার মাত্রা/শুস্ক একক ওজন/জলীয় অংশের পরিমান

*ভেদ্যতার গুনাংক

*মাটির বসন

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং

*জনসংখ্যার ম্যাথ

*অগ্নিনির্বাপন পানির চাহিদা

*সিউয়ার ডিজাইন


ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং

*সুপার এলিভেশনের ম্যাথ


এছাড়া কিছু চিত্র আছে যা নিজ দায়িত্বে দেখে নিতে হবে যেমন ওয়ান ওয়ে টু ওয়ে স্লাবের রডের *ডিরেকশন

*বিভিন্ন রাস্তা

*আর্চ

*ক্যান্টিলিভার বীমের রডের চিত্র

*রডের পীড়ন ডায়াগ্রাম

........................................

নন ডিপার্টমেন্টের জন্য সাধারনত ডাইজেস্ট বিসিএস প্রিলিমিনারি থেকে বিসিএসে আসা প্রশ্ন গুলো পরলেই ৮০-৯০% কমন পাওয়া যায়।

পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি।

আমার জন্য দোয়া করবেন।


Sheikh Muhammad Jewel

S.A.E(Civil)

PGCB

Post a Comment

Previous Post Next Post