জেনে নিনঃ
উপসর্গ কোন শব্দ নয়। এটি শুধু মাত্র শব্দের শুরুতে যোগ হয়। খেয়াল রাখতে হবে, উপসর্গ শুধু শব্দেরই আগে বসে, কোন শব্দাংশের আগে বসেনা। উপসর্গের নিজের কোন অর্থ নেই। কিন্তু এটি অন্য শব্দের অর্থ পরিবর্তন করতে সাহায্য করে।
কিছু উপসর্গের উদাহরণ হলো: প্র, পরা, পরি ইত্যাদি।
উপসর্গের কাজ কী?
উপসর্গ হলো বাংলা ভাষার কিছু অব্যয়সূচক শব্দাংশ যা একা একা বসতে পারেনা। এটি কোনো শব্দের পূর্বে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন করে পেলে, যদিও এটির নিজের কোন অর্থ নেই।
যেমনঃ কাজ একটি শব্দ। অ একটি উপসর্গ। তাহলে, অ+কাজ = অকাজ।
এখানে অ উপসর্গটি উক্ত শব্দের পূর্বে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন করে পেলেছে। এটাই হলো উপসর্গের কাজ।
বাংলা ভাষায় ৩ ধরণের উপসর্গ রয়েছে:
১। খাঁটি বাংলা উপসর্গ
২। তৎসম (সংস্কৃত) উপসর্গ
৩। বিদেশি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১ টি:
মনে রাখার টেকনিকঃ (চিঠি মুখস্ত করে)
এখানে প্রতিটি রঙের মধ্যে থাকা এক একটি শব্দাংশ এক একটি উপসর্গ। নিছে সাদা রঙের মধ্যে তা আলাদা করে দেখানো হয়েছে। এখানে মোট ২১ টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে।
খাঁটি বাংলা উপসর্গের কিছু প্রয়োগ:
কু--কুকাজ, কুকর্ম
অ-- অসাধারণ
পাতি-- পাতিহাঁস, পাতিনেতা
বি-- বিজ্ঞান, বিফল
পরীক্ষায় যেমন প্রশ্ন আসে:
১। খাঁটি বাংলা উপসর্গ কতটি? (অপশন থাকবে)
এটার উত্তরঃ ২১ টি।
২। পাতিনেতা শব্দের পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? (অপশন থাকবে)
এটার উত্তরঃ ক্ষুদ্র অর্থে।
৩। উপসর্গের কাজ কী?
৪। নিছের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
তৎসম (সংস্কৃত) উপসর্গ রয়েছে ২০ টি:
মনে রাখার টেকনিকঃ
এখানে বড় একটি বাক্য মনে রাখতে হবে। বাক্যটি থেকে নিছে হলুদ রঙের মধ্যে উপসর্গ গুলো আলাদা করে দেখানো হয়েছে। এখানে মোট ২০ টি তৎসম (সংস্কৃত) উপসর্গ রয়েছে।
তৎসম (সংস্কৃত) উপসর্গের কিছু প্রয়োগ:
প্র-- প্রচার, প্রসার।
উপ-- উপদেশ, উপজেলা, উপকুল।
বিদেশি উপসর্গ:
বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে।
তার মধ্যে আরবি কিছু উপসর্গ রয়েছে যা পরিক্ষায় বার বার আসতে দেখা যায়।
আরবি উপসর্গ:
(খুব গুরুত্বপূর্ণ)
- গর --- গরমিল
- আম --- আমজনতা
- খাস --- খাসমহল
- লা --- লাপাত্তা
- বাজে --- বাজে কথা
ইংরেজি উপসর্গ:
- হেড --- হেডমাস্টার
- সাব --- সাব-ইন্সফেক্টর
- হাফ --- হাফ-পাগল
- ফুল --- ফুল-পাগল
ফারসি উপসর্গ:
মনে রাখার টেকনিকঃ
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
উপসর্গঃ বদ, বর, নিম, ফি, কম, বে, দর,কার না।
হিন্দি উপসর্গ:
- হর ---হরহামেশা , হরদম ।
লিখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে পারেন, আর কোন টপিকের উপর লিখা চান তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।

