সুদ ও সুদাসল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫টি সমস্যা ও সহজ সমাধান
১। শতকরা বার্ষিক সুদের হার ৭ টাকা হলে ৬৫০ টাকার ৬ বছরের সুদ কত?
সমাধানঃ
১০০ টাকার ১ বছরের সুদ ৭ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৭/১০০ টাকা
৬৫০ টাকার ৬ বছরের সুদ (৭*৬৫০*৬)/১০০ টাকা
= ২৭৩ টাকা
শর্টকাট নিয়মঃ
I = PRT/100 = (৭*৬৫০*৬)/১০০ = ২৭৩ টাকা
Simple Interest Formula
I = Prt
Where:
- P = Principal Amount
- I = Interest Amount
- r = Rate of Interest per year in decimal; r = R/100
- R = Rate of Interest per year as a percent; R = r * 100
- t = Time Periods involved
Simple Interest Formulas and Calculations
- Calculate Interest, solve for I
ü I = Prt
- Calculate Principal Amount, solve for P
ü P = I / rt
- Calculate rate of interest in decimal, solve for r
ü r = I / Pt
- Calculate rate of interest in percent
ü R = r * 100
- Calculate time, solve for t
ü t = I / Pr
২। ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
সমাধানঃ
১০০ টাকার ১২ মাসে সুদ হয় ৬ টাকা
১ টাকার ১ মাসে সুদ হয় ৬/(১০০*১২) টাকা
১০০০০ টাকার ৯ মাসে সুদ হয় (৬*১০০০০*৯)/(১০০*১২) টাকা
= ৪৫০ টাকা
উত্তরঃ ৪৫০ টাকা।
৩। এক ব্যাক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
সমাধানঃ
১০০ টাকার ১ বছরে সুদ ২০ টাকা
১ টাকার ১ বছরে সুদ ২০/১০০ টাকা
৮০০ টাকার ১ বছরে সুদ (২০*৮০০)/১০০ টাকা
= ১৬০ টাকা
আবার,
১০০ টাকার ১ বছরের সুদ ১৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ ১৫/১০০ টাকা
৬০০ টাকার ১ বছরের সুদ (১৫*৬০০)/১০০ টাকা
= ৯০ টাকা
সুতারাং, মোট সুদ = (১৬০+৯০) টাকা
= ২৫০ টাকা
উত্তরঃ ২৫০ টাকা।
৪। শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হয়?
সমাধানঃ
১০০ টাকার ১ বছরে সুদ ৫ টাকা
১ টাকার ১ বছরে সুদ ৫/১০০ টাকা
১২০ টাকার ৩ বছরে সুদ (৫*১২০*৩)/১০০ টাকা
=১৮ টাকা
সুতারাং, ১২০ টাকার ৩ বছরে সুদে আসলে হয় = (১২০+১৮) টাকা
= ১৩৮ টাকা
উত্তরঃ ১৩৮ টাকা।
৫। ৫% হারে ৩০০ টাকার ৫ বছরের সুদাসল কত হয়?
সমাধানঃ
১০০ টাকার ১ বছরে সুদ ৫ টাকা
১ টাকার ১ বছরে সুদ ৫/১০০ টাকা
৩০০ টাকার ৫ বছরে সুদ (৫*৩০০*৫)/১০০ টাকা
= ৭৫ টাকা
সুতারাং, ৩০০ টাকার ৫ বছরে সুদে আসলে হয় =(৩০০+৭৫) টাকা
= ৩৭৫ টাকা
উত্তরঃ ৩৭৫ টাকা।
Tags:
sadaron-gonit
